বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১:৩৭ pm
  • ৫ Time View

সারা দেশে তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ রাখার পর আগামী রোববার(২৮ এপ্রিল) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী সাপ্তাহিক ছুটির একদিন, শনিবারও ক্লাস চালু থাকবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ঘোষিত ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হলো। আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা জানানো হয়, শ্রেণি কার্যক্রমের যে অংশ শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং যেসব কার্যক্রমে সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com