বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

র‌্যা‌বের ৬ ইউ‌নি‌টে নতুন অধিনায়ক

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৪ pm
  • ৫ Time View

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) রদবদল হয়েছে। তারা ছয়টি ব্যাটালিয়নের নতুন অধিনায়ক (সিও) নিয়োগ দিয়েছে। এ ছাড়া বাহিনীটির আরও পাঁচটি উইংয়ের পরিচালককেও বদলি করেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকায় র‌্যাব-৪ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে, র‌্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে, র‌্যাব-১২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনকে, র‌্যাব-১০ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনকে, র‌্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলামকে।

এছাড়া র‌্যাব সদর দফতরের অপস ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র‌্যাব সদর দফতরের প্রশাসন ও অর্থ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র‌্যাব সদর দফতরের যোগাযোগ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র‌্যাব সদর দফতরের ট্রেনিং উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র‌্যাব সদর দফতরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।

একই আদেশে র‌্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র‌্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র‌্যাব সদর দফতরের প্রশাসন ও অর্থ উইংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র‌্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র‌্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‌্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com