সোমবার, ০২ মার্চ ২০২৬

শান্তিগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২১ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২মার্চ)দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এ- রিসার্চ অব বাংলাদেশ ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতায় অনুষ্ঠিত প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্ব ও ‎সেভিং লাইভস ইমপ্রুভিং হেল্থ-এর সুনামগঞ্জ জেলা ব্যবস্থাপক ডা. পূজা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ‎বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন,মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মুকুল চন্দ্র পাল, মেডিকেল অফিসার ডা. ফয়জুর আহমদুজ্জামান খান,ডা. সৈকত দাস,ডা. তারিক জামিল অপ, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এ- রিসার্চ অব বাংলাদেশ(সিআইপিআরবি)’ জেলা সমন্বয়কারি মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, প্রসবজনিত ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। তিনি আশাপ্রকাশ করে বলেন, ২০২৬ সালের মধ্যে শান্তিগঞ্জ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করা হবে।

সভায় জানানো হয়, ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মোট প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্ত হয় ১৮ জন। চিকিৎসা শেষে ওই ১৮ জন রোগী সুস্থ হয়েছে। এবছর জেলা মোট রোগী সনাক্ত করা হয়েছে ৭ জন। ফিস্টুলা সনাক্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা চলছে বলেও জানানো হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com