বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ am
  • ৩ Time View

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের চিসনী এলাকায় মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজন আহমদ(২৫) ও আমিরুল ইসলাম (৪০) নামের দুই মোটরসাইকেল নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টারদিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমিরুল ইসলাম জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেল ও রাজন আহমত শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার জগন্নাথপুর থেকে রাজন ও আমিরুল মোটরসাইকেলে জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে আসার পথে সকাল সাড়ে ১০টারদিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব ও আমিরুল ঘটনাস্থেই মারা যান।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com