বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শাল্লায় মায়ের পর মেয়ে মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১০:৩৯ pm
  • ২ Time View

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর ব্রিজে ওঠার সময় দুই সন্তানসহ নিখোঁজ দুর্লভ রানী দাসের মরদেহ উদ্ধারে দুদিন পর মেয়ে জবা রানী দাস (৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে ছেলে বিজয় দাস (৫)।

দুর্লভ রানী দাস উপজেলার বিলপুর ইউনিয়নের রথীন্দ্র দাসের স্ত্রী।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে ছায়ার হাওরের পাশ^বর্তী খালিয়াজুরি উপজেলা কৃষ্ণপুর এলাকা থেকে জবার মরদেহ উদ্ধার করা হয়।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছায়ার হাওরের খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ জবা রানী দাসের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে দুর্লভ রানী দাস তার মেয়ে জবা রানী দাস ও ছেলে বিজয় দাসকে নিয়ে শাল্লা উপজেলা সদরে যাওয়ার সময় উপজেলা সদর সংলগ্ন দাড়াইন নদী ব্রিজে সংযোগ সড়কের কালভার্ট থেকে ওঠার সময় পা ফসকে সন্তানদের নিয়ে কালভার্টে নীচে পড়ে যান। এসময় প্রবল স্রোতে তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়।

পরে মঙ্গলবার সকাল থেকে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেলা ১১টায় নিখোঁজ দুর্লভ রানী দাসের মরদেহ ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূর মাইতি বিল এলাকা থেকে উদ্ধার করে ডুবুরিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com