বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিক্ষক-চিকিৎসক থাকলে আসন বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:৩৫ pm
  • ১ Time View

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমি ডেন্টালে ভর্তিতে আসন সংখ্যা বাড়িয়ে দিলাম, কিন্তু মানসম্মত শিক্ষক বা ট্রেনিং দেওয়ার মতো কেউ না থাকলে সেই আসন বাড়ানোর পক্ষে আমি না। যখন দেখব মানসম্মত চিকিৎসক আছেন, পড়াশোনার ভালো পরিবেশ আছে, ভালো মানের চিকিৎসক আছে তখনই আমি আসন বাড়াব।’

শুক্রবার (৮ মার্চ) সকালে পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুরক্ষা আইনের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এটি নিয়ে কাজ করছি। দীর্ঘদিন ধরে আমি ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছি এটা নিয়ে। রমজান মাসজুড়ে আমি মিটিং করব এবং আগামী সংসদেই যেন এটা পাশ করাতে পারি সেই চেষ্টা করব।’

অবৈধ ক্লিনিক বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই মনিটরিং করে তারপর যেন বন্ধ করা হয়। বাংলাদেশ বিশাল জায়গা, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করলে হবে না। সংসদ-সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ইউনিয়নের নেতারাও হাসপাতালগুলো দেখবেন। যদি কোনো অসঙ্গতি পান তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।’

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে ১২ সেন্টারের ২০ ভেন্যুতে ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের বিডিএস ভর্তি পরীক্ষায় সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি আসন ও বেসরকারিতে ১ হাজার ৪০৫ আসনের জন্য ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী পরীক্ষা অংশ নেন। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে ৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com