বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহবান সারজিসের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ am
  • ৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ আহবান করেন।

বক্তব্যে তিনি বলেন, আমরা একটা সফল অভ্যুত্থান ঘটিয়ে দেশকে স্বৈরাচরমুক্ত করেছি। এখন আমাদের রাষ্ট্রকে গঠন করতে হবে। আমরা যখন রাষ্ট্রকে গঠন করতে যাব তখন আমাদের মানসম্মত মেধা দরকার। আর সেই মেধার জন্য পড়াশোনার বিকল্প নেই। দেশ গঠন করতে হলে প্রতিটি ক্ষেত্রে মেধাসম্পন্ন মানুষ লাগবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। বয়স্কদের সঙ্গে আমাদের মতের মিল না থাকতে পারে কিন্তু তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অনেকে আহত নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলা হচ্ছে; কিন্তু দেখা যাচ্ছে যারা সম্পৃক্ত নয় তাদেরও মামলায় জড়ানো হচ্ছে। আবার টাকা-পয়সা নিয়ে জড়িতদের রক্ষা করা হচ্ছে। আমারা বৈষম্যবিরোধী ছাত্ররা এর প্রতিবাদ করছি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য সরাসরি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে, মামলার মাধ্যমে হোক বা যেকোনো মাধ্যমে হোক তাদের অবশ্যই বিচার হইতে হবে। অন্যায় অন্যায়ই, কাজেই যে দোষী তার বিচার হতে হবে।

এর আগে বেলা ১টায় আন্দোলনে জড়িত আহত শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আবদুল্লাহ সালেহীন অয়ন, সামিয়া মাসুদ মুমু, মুবাশ্বিরুজ্জামান হাসান মৃধা, মেহেরাব হোসেন সিফাত, মো. হৃদয় হোসেন, আদিনা খান, খোন্দকার রায়হা, কাজী ইসমাইল হোসেন রুদ্র ও কাজী জুবায়ের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com