বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিখ নেতা হত্যা: ভারত-কানাডার সম্পর্ক ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৭ pm
  • ২ Time View

ভারত-কানাডার কূটনীতিক সম্পর্কে চলছে টানাপড়েন। এর জেরে এক জ্যেষ্ঠ কানাডীয় কূটনীতিককে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কানাডায় নিযুক্ত ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানকে বহিষ্কারের কয়েক ঘণ্টা পরেই নয়াদিল্লির এই ঘোষণা দিয়েছে।

এর আগে গত জুনে কানাডায় খুন হন নির্বাসিত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। এ হত্যার সঙ্গে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ এনেছে কানাডা। এ ঘটনার জেরে অটোয়ায় ভারতের গোয়েন্দা বাহিনীর ‘র’ প্রধানকে বহিষ্কার করেছে কানাডা।

গত ১৮ জুন কানাডার ভ্যাঙ্কুভারের এক শহরতলিতে হরদীপকে গুলি করে হত্যা করা হয়। এটি কানাডার শিখ অধ্যুষিত এলাকা। ভারতের পাঞ্জাব রাজ্যের পর কানাডাতেই সবচেয়ে বড় শিখ সম্প্রদায় রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লির এই সিদ্ধান্তে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারত-বিরোধী কার্যক্রমে তাদের সম্পৃক্তনা ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

প্রসঙ্গত, ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তানের কিছু অংশের সমন্বয়ে স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন হরদীপ। ভারতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনে নয়াদিল্লি। তবে এ অভিযোগ তিনি অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com