বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সংক্ষিপ্ত সিলেবাসে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৩১ am
  • ৩ Time View

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশনার দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে, সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাসের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর তিনটি বিষয়ের পরীক্ষা নেয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করা হয়েছে।

সে কারণে হয় তো দুই সূচকে পাসের হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না। তবে আগের চাইতে মান কিছুটা বেড়েছে। এটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com