বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১২:০৪ am
  • ২ Time View

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এটি একাদশ জাতীয় সংসদের ২১তম এবং ২০২৩ সালের প্রথম অধিবেশন। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে নতুন বছরের প্রথম এ অধিবেশন। এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহ্বান করেছেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। একাদশ জাতীয় সংসদে এটিই হতে পারে রাষ্ট্রপতির শেষ ভাষণ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস। ওই অধিবেশনে বিল পাস হয় ৪টি।

সূত্র জানায়, ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এসবের মধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন ৭টি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com