বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২, ১২:০৭ am
  • ২ Time View

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি রোববার (২০ মার্চ) নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এটি দুর্বল অবস্থায় মিয়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (১৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ হামিদ মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com