বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সব বিশ্ববিদ্যালয়-মেডিকেল বন্ধ ঘোষণা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ২:০৫ am
  • ১ Time View

অনির্দিষ্টকালের জন্য সব ধরণের বিশ্ববিদ্যালয়-মেডিকেল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এছাড়াও জাতীয় বিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com