বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সমাজকর্মী এমদাদুল হকের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানবন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ pm
  • ৩ Time View

কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলার শিকার বিশিষ্ট সমাজকর্মী মো. এমদাদুল হক শাহজাহানের উপর নৃশংস হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে সচেতন অভিভাবকবৃন্দ, জেলা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয।

এ মানববন্ধনে শহরের সর্বস্তরের সাধারণ নাগরিক, আইনজীবী, সাংবাদিক ও বিক্ষুব্ধ অভিভাবকেরা অংশ নেন।

ঘন্টা ব্যাপী মানববন্ধ চলাকালে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট শাহীনুর আলম, আব্দুস ছামাদ মু. মামুন, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, দেওয়ান তাছাদ্দুক রাজার চৌধুরী, সওগাত উছমানী চৌধুরী তিমন প্রমুখ।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সুনামগঞ্জের মতো একটি শান্ত ও ঐতিহ্যবাহী শহরে দিনের আলোতে প্রিয়াঙ্গন মার্কেটের মতো জনাকীর্ণ স্থানে একজন সম্মানিত সমাজকর্মীর উপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজের সন্তানকে বখাটেদের হাত থেকে বাঁচাতে গিয়ে আজ তাকে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।

অভিলম্বে এমদাদুল হক শাহজাহানের উপর হালাককরিদের গ্রেফতার দৃষ্টান্তমুলক শাস্তির আওয়াত আনার আহ্বান জানান। অন্যতায় সর্বস্তের মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজের সন্তানকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গেলে এমদাদুল হক শাহজাহানের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসীরা। হামলায় তিনি মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com