বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের এসিআরে লাগবে না স্বাস্থ্য প্রতিবেদন

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১১:১৪ pm
  • ৩ Time View

চলতি বছরে সরকারি চাকরিজীবীদের বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে হবে না। করোনা সংক্রমণ, ডেঙ্গু এবং চোখ ওঠা সংক্রমণ ব্যাধির প্রকোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণ ও ডেঙ্গু এবং চোখের সংক্রমণ ব্যাধির প্রকোপ চলমান রয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টি বিচেনা করে ২০২২ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেয়া করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com