বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার (২০ জুন) দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহসভাপতি, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সিলেটের ডাক’র জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, সংগঠনের কোষাধ্যক্ষ কুদরত পাশা, সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিসবাহ, দৈনিক আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর প্রমুখ।

সংগঠনের সদস্য আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে আরো অংশ নেন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি মাসুক মিয়া, বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি দিলাল আহমেদ, সাংবাদিক শাহরিয়ার সুমন, আব্দুল কাইয়ুম, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাস, এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিন, সিরাজুল ইসলাম শ্যামল, তানভীর আহমেদ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে উদ্বেগ জনক ভাবে সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের মত ঘটনা বাড়ছে। হত্যাকান্ডের সঠিক বিচার না হলে এধরনের কর্মকান্ড আরো বাড়বে। সাংবাদিক নাদিম হত্যা কান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com