বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২, ৮:৪৭ pm
  • ৩ Time View

বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের সময় খেলতে না চেয়ে নানা ঘটনা জন্ম দেয়া যেন সাকিবের নিয়মিত কাজ। এবার তাই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই তাদের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

জালাল ইউনুস বলেন, আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com