বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাবেক পরিকল্পনা মন্ত্রীসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১১ am
  • ২ Time View

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সংসদ সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রæত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, রনজিত সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ, সুনামগঞ্জ সদর থানার সাব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সুনামগঞ্জ পৌর সভার সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্চাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু সহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও উল্লেখিত আসামী সাবেক সংসদ সদস্যদের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীও অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ এ হামলার ঘটনা ঘটায়।

মামলার বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক মামলায় বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি গ্রহন করে সুনামগঞ্জ সদর মডেল থানাকে এফআইআর করা নির্দেশ দিয়েছেন।

আব্দুল হক আরও জানান, গত ৪ আগষ্টে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী, আইনজীবীসহ সাধারণ জনতার উপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বর্বরোচিত এ হামলা আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচারের দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে আদালত ন্যায় বিচার করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com