বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:২৫ pm
  • ২ Time View

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকালে দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুজন এবং বিকেলে জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একজনের মৃত্যু হয়।

নিজতরা হচ্ছে, উপজেলার বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) ও মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) এবং বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)। নাঈম আহমদ ও আঞ্জুমা বেগম সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) ও মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) আম কুড়াতে গেলে হঠাৎ বজ্রপাতে তারা মারা যায়। তারা সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

এদিকে, বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নাম্বার বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশারসংলগ্ন পাথর সাইটে বজ্রপাতে বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) মারা যায়।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা শিশুদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com