বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেট প্রতিনিধি
  • শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ )দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাপ্পী (২২) নামের ছিনতাইকারীকে ছুরিসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ওই ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ বাপ্পীকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com