বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১০:৫৭ pm
  • ২ Time View

“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে গিয়ে অলোচনা সভায় মিলিত হয়।

সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) শায়লা শারমীন-এর সভপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মুহিতুল হক এনাম চৌধুরী, দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শাহাদাত হোসেন প্রামানিক, শ্রম আদালতের বিচারক (জেলা জজ) নুরুল আলম নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আরাফাত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইব্রাহিম মিয়া, অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরে আলম ভ‚ইঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সেলিম আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণত সম্পাদক গোলাম ইয়াহিয়া আহমদ সোহেল, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, সরকারী কৌসুলী (জিপি) অ্যাডভোকেট রাজ উদ্দিন, মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় লিগ্যাল এইডের সেরা তিনজন প্যানেল আইনজীবীকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত আইনজীবীরা হচ্ছেন, অ্যাডভোকেট ফারজানা হাবিব চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ ও অ্যাডভোকেট সাহানা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com