বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটে তমজিদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৫:৪৬ pm
  • ১ Time View

সিলেটের গোয়াইনঘাটে তমজিদ আলী হত্যা মামলার রায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী।

সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৮ আগস্ট ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তিগ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরে ফেলে রাখা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম সিলেটের গোয়াইনঘাট থানায় মোট ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com