বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ

সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১০:৫৭ pm
  • ১ Time View

সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫ টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যপক টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুঁড়ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে হতাহতের কোন তথ্য জানা যায়নি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলের জন্য বেলা ১২ টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা।

বিক্ষোভ মিছিল’ করার ঘোষণা দিয়েও মিছিলের পরিবর্তে সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের পাশেই পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নেয়।

আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় আন্দোলনকারিরা ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান দেয়

বিকেল ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই কর্মসূচী চালিয়ে যান আন্দোলনকারীরা। প্রায় তিন ঘন্টা ছাত্র-জনতার আন্দোলন অহিংস থাকলেও ঠিক ৫টার সময় আম্বরখানার দিক থেকে শতাধিক যুবক-তরুণের একটি বিক্ষোভ মিছিল চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। জবাবে পুলিশ তাদের দিকে গুলি, টিয়ার সেল ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। ছাত্র-জনতার সঙ্গে ঘণ্টাব্যাপী পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। সংঘর্ষকালে ৪ জনকে আটক করে পুলিশ। বিকেল ৬টার দিকে পুিলশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে জিন্দাবাজার ও চৌহাট্টার পরিস্থিতি এখনও থমথমে।

এর আগে দুপুরে আন্দোলনকারীদের জমায়েতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও এসে যোগ দেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকীও দলবল নিয়ে আন্দোলন কর্মসুচিতে যোগ দেন।

নয়া দফা দাবিতে এই কর্মসুচি দেয়া হলেও শনিবারের কর্মসুচি থেকে মুলত সরকারের পদত্যাগের এক দফা দাবিই জানানো হয়। এই দাবিতেই শ্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডেও লেখা ছিলো এই দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com