বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সিলেটে বাসচাপায় চার কর্মকর্তাসহ ৬ পুলিশ আহত

সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:২৯ pm
  • ৫ Time View

সিলেটে বাসচাপায় চার কর্মকর্তা ও ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট শহরতলীর তেমুখী এলাকায় অভিযানের প্রস্তুতিকালে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বাস চালক।

দুর্ঘটনায় আহতরা হলেন, মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ওসি এস এম নুনু মিয়া, এএসআই রেজাউল করিম ও গাড়িচালক হাবিবুর রহমান।

আহত পুলিশ সদস্য ও তাদের স্বজনরা জানান, একটি বিশেষ অভিযান পরিচালনার জন্য তারা সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে আসা রিয়েল পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে আহত হন পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ৬ জন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিউতে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com