বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১২:২৩ pm
  • ৩ Time View

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠি হয়।

শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।

নামাজ আদায়ের জন্য নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। সব বয়সী মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরমধ্যে হযরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদ, হযরত শাহপরাণ (র.) মাজার জামে মসজিদ, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ, নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ, জজ কোর্ট জামে মসজিদ, নগরীর কালীঘাট নবাবী জামে মসজিদ, টুকের বাজার শাহী ঈদগাহ, আখালিয়া নবাবী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে সিলেট মহানগরীতে এবার মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে ৪৪৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com