বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটে হিজড়া সেজে থাকা যুবককে ডেকে নিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৪ pm
  • ২ Time View

সিলেট নগরীতে বাসা থেকে ডেকে নিয়ে তুষার মিয়া (২০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তুষার মিয়া হিজড়া সেজে চলাফেরা করতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি আবুল নগরীর খাসদবীর এলাকায় সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর সোবহানীঘাট সবজিবাজার সংলগ্ন খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ

পুলিশ জানায়, নিহত তুষার নারীর ছদ্মবেশে হিজড়ার রূপ ধরে থাকতেন। তিনি হিজড়াদের সঙ্গে চলাফেরাও করতেন। ধারণা করা হচ্ছে তাকে গলায় রশি লাগিয়ে চাপ দিয়ে হত্যা করা হচ্ছে। তার দেহে ধস্তাধস্তিরও আলামত মিলেছে। রোববার ভোরে তাকে কয়েকজন হিজড়া ঘর থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্নদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com