বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬.১

সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৯:১০ pm
  • ২ Time View

সিলেট শিক্ষা বোর্ডে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১ শতাংশ। এবার সিলেট শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। এর মধ্যে পাস করেঠে ৮৩ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২৬ হাজার ২২৬ জন। যা পাসের হার ৭৬ দশমিক ১ শতাংশ।

এ শিক্ষা বোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী। জিপিএ-৪ পেয়েছে ১৭ হাজার ২৯৩ জন, জিপিএ-৩ পেয়েছে ৩৬ হাজার ৪২৪জন, জিপিএ-২ পেয়েছে ২২ হাজার ৮৬০ জন এবং জিপিএ-১ পেয়েছে ১২৭৭ জন পরীক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) সাড়ে ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ ফলাফল জানা গোছ। এর আগে শুক্রবার (সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বরাবরের মতো এবারও সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এসএমএস এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

যেভাবে জানা যাবে ফল

এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

চলতি বছর ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় মে মাসে। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় শুক্রবার এসএসসির ফল প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com