মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সুনামগঞ্জে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১২ জুন, ২০২৩, ১১:০১ পিএম

সুনামগঞ্জে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাশন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে এবং আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পের ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহা শাখার প্রধান সাঈদ আহমদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ (ডিবি) জাকির হোসেন।

সেমিনারে বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ বিষয়ের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন সেমিনারের প্রধান আলোচক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার বুরহান উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশনেন বীর মুক্তিযোদ্ধাহাজী নূরুল মোমেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com