বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪, ১১:৫৩ pm
  • ৩ Time View

সুনামগঞ্জের বিপিপিএ”র কার্যাবলী এবং ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ, আইএমইডি’র এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ, আইএমইডি’র পরিচালক (যুগ্ম সচিব) মো. আকনুর রহমান পিএইচডি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিপিপিএ উপপরিচালক আফরোজা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাস(শিক্ষা ও তথপ্রযুক্তি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল, সুনামগঞ্জ জেলা প্রসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাবে)’র সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হোসেন, নবী হোসেন পীর, আমির হোসেন প্রমুখ। কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com