বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে একদিনে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৬:২৮ pm
  • ৪ Time View

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ৯ টা থেকে রোববার (২ জুলাই) সকাল ৯টায় এ বৃষ্টিপাত রেকর্ড করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর সুনামগঞ্জ ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ১১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মামুন হাওলাদার জানান, গত তিনদিনে ভরতে চেরাপুঞ্জিতে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছর তিনদিনে চেরাপুঞ্জিতে ২ হাজার ৪৫৮ মিলিমিটার বৃষিপাত হয়েছে।

তিনি জানান, সুনামগঞ্জে শনিবার সকাল ৯ টা থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মামুন হাওলাদার আরও জানান, আগামী ২৪ ঘন্টার ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ভারতের ওই অঞ্চলের ভারী বৃষ্টিপাত হলে সুরমা নদীতে পানি বৃদ্ধি পাবে।

তিনি জানান, বর্তমানে হাওরের পানি ধারণ ক্ষমতা কমেগেছে। একারণে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, ১৫ মে পর্যন্ত হাওরের ফসলরক্ষার জন্য সুরমা নদীর পানি বিপদ সীমা হিল ৬ দশমিক ৫০ সেন্টিমিটার এবং ১৫ মে’র পরে বিপদ সীমা হচ্ছে ৭ দশকি ৮০ সেন্টিমিটার। ৭ দশমিক ৮০ সেন্টিমিটার অতিক্রম করলেই বর্ষাকালে সুরমা নদীরন পানি বিপদ সীমা ধরা হয়।

এদিকে, ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জ শহরের কাজি পয়েন্ট ও ষোলঘরসহ কয়েকটি এলাকার সকড় ডুবে গেছে।

অপরদিকে, সন্ধ্যা ৬ টায় সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ৯ দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ১ দশমিক ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায়  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com