বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে টেকসই উন্নয়ন সমন্বয় বিষয়ক সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪৮ pm
  • ৪ Time View

সুনামগঞ্জে টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর পরিষদ উপজেলা মিলনায়তনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ(এডাব) এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ এডাবের সভাপতি নির্মল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান।

সভায় সার্বজনীন পেনশন বিষয়ে প্রধান তিথির বক্তব্যে মৌসুমী মান্নান বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পেনশন পান। কিন্তু বেসরকারি বা স্বল্প আয়ের মানুষ কোন পেনশন সুবিধা পান না। তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন চালু করেছেন। এটি চালু হওয়ায় আমাদের দেশের স্বল্প আয়ের মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষ এ সার্বজনীন পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন। সার্বজনীন পেনশনের বিষয়টি সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে হবে।

মেসিনারের শুরুতেই এডাবের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন সিলেট বিভাগীয় এডাবের সমন্বয়কারি বাবুল আখতার।

সংগঠনের সাধারণ সম্পাদক ও আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার এনামুল রহিম বাবর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, সুনামগঞ্জ ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, কেয়ার বাংলাদেশ-এর সুনামগঞ্জ অফিস ম্যানেজার (প্রোগ্রাম এণ্ড সাপোর্ট) আবু সাঈদ মো. খআখতারুজ্জামান, এডাবের সহসভাপতি ও পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান,টেকসই গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার পান্না দে, ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার নূরু হোসেন, সাংবাদিক শহীদ নূর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com