বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০:৫০ pm
  • ৩ Time View

সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজিয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। নিহত রাজিয়া খানতুন জেলার শন্তিগঞ্জ উপজেলার ইনামনগর গ্রামের মৃত কাহার মিয়ার স্ত্রী।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী পয়েন্ট থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় করে সুনামগঞ্জ যাচ্ছিলেন রাজিয়া খাতুন সহ ৪ যাত্রী। দুপুর ১২ টার দিকে সিএনজিটি সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুরের রাবার বাড়ী পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজিয় খাতুন ঘটনাস্থলেই মারা যান এবং সিএনজির আরও ৩ যাত্রী আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে

সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com