বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে তরুণদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬:৩৫ pm
  • ৫ Time View

সুনামগেেঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব ফোরামের সদস্যদের স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত গেস্ট হাউজে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও ইরার উদ্যোগে দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আছমা আক্তার, বিশিষ্ট জেন্ডার বিশেষজ্ঞ সুবাশ চন্দ্র মেহন্ত, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম অফিসার নাওশিন মৌলি, ব্র্যাক জেসম পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেল্থ-এর রিসার্চ অ্যাসোসিয়েট ডা. উম্মে সাওদা ম্যেরিন, ডা. মাসুদুর রহমান কাঞ্চন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ওমর ফারুক, এসোসিয়েট কনসালটেন্ট জান্নাতুন নাঈম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফেরামের সমন্বয়কারি মো. ফারুক মিয়া প্রমুখ।

সমাপনী দিনে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, বিশিষ্ট জেন্ডার বিশেষজ্ঞ সুবাশ চন্দ্র মেহন্ত এবং উদ্বোধনী দিনে স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন খ্যাতনামা জনস্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ওমর ফারুক।

দিনব্যাপী প্রশিক্ষণে সুনামগঞ্জ জেলা ও বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা অংশ নেন। এ প্রশিক্ষণে ২৫ জন যুবক ও যুবতী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com