বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে তিন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১১:৪০ pm
  • ৪ Time View

ইলেক্ট্রনিক্স সমাগ্রির মূল্য নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন।

এসময় ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীসহ সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সূত্র জানায়,অভিযানে ফ্যানের গায়ে হাতের লেখা মূল্যে লেখার কারণে স্টেশন রোডের মোজাম্মেল ট্রেডার্সের মালিককে ২ হাজার টাকা, ফ্যানের অতিরিক্ত মূল্য চাওয়ার কারণে মধ্যবাজরের রহমান ইলেক্ট্রনিক্সকে এক হাজার টাকা এবং রায় ট্রেডার্সের মালিককে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন সাংবাদিকদের জানান, সারাদেশে তীব্র তাপদাহ প্রবাহ হচ্ছে। এ সুযোগে ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা ফ্যানের মূল্য বাড়িয়ে দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সারাদেশে ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে। সুনামগঞ্জেও অনিয়ম পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com