বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দরিদ্রদের মধ্যে জিএসসির নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১১:১৫ pm
  • ২ Time View

গ্রেটার সিলেট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে(জিএসসি)’র সুনামগঞ্জ চ্যাপ্টারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়,দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের পবন কমিউনিটি সেন্টারে দরিদ্রদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

সংগঠনের সুনামগঞ্জ চ্যাপ্টারের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরুল ইসলাম বজলুর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি এবং লেখক ও কলামিষ্ট অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ এডভোকেট নাসির মো. মুয়িজ আল মারজান, সমাজকল্যাণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সাল চৌধুরী,অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, ফয়সল আহমদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে অসহায় আড়াই শতাধিক মানুষের মধ্যে নগদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com