বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দিনমজুর হত্যায় এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১২:১০ am
  • ১ Time View

সুনামগঞ্জে দিনমজুর সামছুল হক হত্যা মামলায় সাহাব উদ্দিন নামের এক কৃষককে আমৃত্যু যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ।অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দেয়া হয়েছে। নিহত সামছুল হক সদর উপজেলার নারায়ণতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্ত সাহাব উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নূরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানাযায়, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর সামছুল হক তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে মেয়ে নিয়ে তার বড় বোন মোছা. নাছিমা বেগমের বাসায় বেড়াতে যায়। পরদির ৩০ সেপ্টেম্বর স্ত্রী সন্তানদের বোনের বাসায় রেখে বাড়িতে চলে আসে। এরপর ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফোনে সামছুল হককে পায়নি তার বোন ও স্ত্রীসহ স্বজনরা । ৪ অক্টোবর বিকেলে একই এলাকার খগেরগাঁও ধান ক্ষেতে একটি লাশ পাওয়ার খবর পান। পরে সেখানে গিয়ে গায়ের কাপড় দেখে সামছুল হকের লাশকে শনাক্ত করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ১০ অক্টোবর নিহত সামছুল হকের বড় বোন দাবি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্তে সাক্ষীদের সাক্ষ্য শেষে পুলিশ সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নূরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাহাব উদ্দিনকে একমাত্র আসামি করে আদালতের চার্জসীট দাখিল করে।

দীর্ঘ শুনানী শেষে আদালত আসামি সাহাব উদ্দিনকে আমৃত্যু যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল াাহমদ ছইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com