বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দু’দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৩৩ pm
  • ২ Time View

সুনামগঞ্জে উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যদের দু’দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল ৯ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ নূর আলম।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল রায়।

উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকতা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাগণ।

প্রশিক্ষণের প্রথম দফায় সুনামগঞ্জ সদর উপজেলা, জামালগঞ্জ,ধর্মপাশা, মধ্যনগর, জগন্নাথপুর ও তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মহিলা বিষয়ক কর্মকতা,যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তাগণ।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি)দের মধ্যে সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নূর আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম আনছার ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সূচিত্রা রায়।

জেলা গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক নির্মল রায় জানান, প্রথম দফায় জেলার ৬টি উপজেলার উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরবর্তীতে বাকি ৬ উপজেলার উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com