ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুনামগঞ্জে ধানের শীষের জয় জয়কার। জেলার ৫টি সংসদীয় আসনের ৫টিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভূমি ধস বিজয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা থেকে দেড়টার মধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ অসনে ‘হ্যাঁ’ দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮১৩ ভোট এবং ‘না’ ভোট ৬৯ হাজার ৬৯৪ জন ভোটর।
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর): এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।
সুনামগঞ্জ-২ আসন (দিরাই ও শাল্লা) : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাড়িপাল্লা প্রতীকে ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৬৭ হাজার ৪১০ জন ভোটার এবং ‘না’ ভোট দিয়েছেন ৭০ হাজার ৮২৩ জন ভোটার। এ আসনে ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসন( জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। এ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৭৪ জন ভোটার এবং ‘না’ ভোট দিয়েছেন ৪৫ হাজার ৪১৯ জন ভোটার।
সুনামগঞ্জ-৪ আসন(সুনামগঞ্জ সদর ও বিশ^রপুর): এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সামছ উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। এ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৯ জন ভোটার এবং ‘না’ ভোট দিয়েছেন ৫৩ হাজার ৯১৮ জন ভোটার।
সুনামগঞ্জ-৫ আসন(ছাতক ও দোয়ারা বাজার): এ আসনে বিএনপি মনোীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। এ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন ভোটার এবং ‘না’ ভোট দিয়েছেন ৭ হাজার ৬৫০ জন ভোটার।