বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ধানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় : কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১২:২৯ am
  • ৪ Time View

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যে বছর সুনামগঞ্জের হাওরের ধান হয় না, তখন দেশ খাদ্য সংকটে পড়ে। আর যেবছর সুনামগঞ্জে বোরো ধানের ফলন ভাল হয়। এই ধান সারা দেশে চলে যায়। দেশে কোন খাদ্য সংকট থাকে না।

বুধবার (১৯ এপ্রিল) সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রাম সংলগ্ন দেখার হাওরে বোরো ধান কর্তন দিবস-২০২৩ উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষি এবং কৃষক আমাদের প্রাণ। তিনি বলেন, কৃষিতে আমরা এগিয়ে যাচ্ছি। সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর জন্য বিনা মূল্যে প্রতিবছর সার, বীজসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কৃষির উন্নয়ন দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবে। কৃষির উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ কোনো দিনই সংকটে পড়বে না।

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন, যেকোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম। সকরার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার কাজ করছে। “সেজন্যই কৃষির যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের জন্য সুনামগঞ্জে এক হাজার হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে ৫০-৭০ শতাংশ ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। আগামী দিনেও সরকার কৃষক ও কৃষিতে আধুনিক ও লাভজনক করতে সরকার কাজ করছে।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

অরো বক্তব্য রাখেন,পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com