সুনামগঞ্জে নিরাপদ ও স্বাভাবিক প্রসব (এনভিডি) উৎসাহিতকরণ এবং সিজারিয়ান (সি-সেকশন) পদ্ধতির যৌক্তিক ব্যাবহার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা ইপিআই ভবন মিলনায়তনে বাংলাদেশ হেল্থ ওয়াচের উদ্যোগে ও সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় গাইনী চিকিৎসকদের নিয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আহাম্মদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুল হাকিম, বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়াল আলী, অবসরপ্রাপ্ত গাইনী চিকিৎসক এ কে এম মোজাফ্ফ হোসাইন, ডা. ননী ভূষণ তালুকদার।
সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়কারি ডা. রাজেশ সিংহ মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা. দেবাশীষ শর্ম্মা, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান, বিম্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মণ,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা.নাসাদ আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কৃপেশ রঞ্জন রায়, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. লিপিকা দাস, কনসালটেন্ট ডা. লোপা রানী দত্ত, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জুনিয়র কনসালটেন্ট (গাইনী)ডা. রাফিয়া আক্তার প্রমুখ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রেগ্রাম অফিসার রাজেশ অধিকারি, মোরশেদ আলম বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
পরামর্শ সভায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাইনী চিকিৎসকগণ অংশ নেন।
সভায় বক্তাগণ যৌক্তি পর্যায়ে সিজার কমিয়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।