সোমবার, ০২ মার্চ ২০২৬

সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিদের সাথে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে সুনামগঞ্জে রাজনৈতিক দল/প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দীন, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার এহসান আহমদের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুনামগঞ্জ রির্টানিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দীন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com