বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা, মা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৭:২৪ pm
  • ১ Time View

সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় ফারজানা আক্তার(২২) নামের প্রতিবন্ধী মেয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার দায়ে মেয়েটির মা আছিয়া বেগম (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ফারজানা হাজীপাড়ার মৃত আজিজুল করিমের মেয়ে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, হাজীপাড়া একালার একটি বাসায় প্রতিবন্ধী ফারজানাকে তার মা আছিয়া বেগম হত্যা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতক মা আছিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বার্তাবাহককে জানান, প্রথমে নিহত ফারজানার মা আছিয়া বেগমকে আটক করে পুলিশ। পরে নিহেতর বড় ভাই নূর আলম বাদী হয়ে মা আছিয়া বেগমকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর আটককৃত আছিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com