বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৯ pm
  • ২ Time View

সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জমির হোসেন (৩৫), আলী নূর (৪০) দুইজন নিহত। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টাদর দিকে উপজেলার আহসানমারা সেতু এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত জমির হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে ও আলী নূর একই গ্রামের ফিরোজ আলী ছেলে। আহতরা হলেন, দুলর্ভপুর গ্রামের হারিছ আলী আলীকবর (৩৪), একই উপজেলার আকিলপুর গ্রামের সমর লাল দাসের ছেলে জনিক দাস (২২) ও সাদকপুর গ্রামের আবু সাঈদের ছেলে সুমেন(২৯)।

জয়কল হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশিদ সরকার জানান, রোববার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জমির হোসেন ও আলী নূরকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌকির জানান, সকাল ৮টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত জমির হোসেন ও আলী নূর হাসপাতালে নিয়ে আসার পথেই মারা গেছেন এবং আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হায়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com