বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:৩১ pm
  • ৩ Time View

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”এশ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা (এডিম) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, সুনামগঞ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্চ বায়ডাইভারসিটি অফিসার মাহমুদুল হক খান, মধুপুর মানবসেবা পরিষদের সভাপতি নেজামুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম সুনামগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্য্যক্রম তুলে ধরেন। শেষে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com