বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:৫১ pm
  • ৫ Time View

টেকসই জীবনযাত্রায় ন্যায্য রূপান্তর এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। জেলা ক্যাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় সভা আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হান, মো. সাব্বির হোসেন শাওন, মোসা. মরিয়ম আক্তার।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, জেলা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, অর্থ সম্পাদক মো. আলাল উদ্দিন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী গৌরাংগ রায়, সুনামগঞ্জ কিচেন মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সহিবুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ বাচ্চু মিয়া, চাল ব্যবসায়ী মো. সুহেল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়া মিয়া বলেন, যিনি চাল বিক্রি করেন তিনি অন্য দোকানীর কাছে ভোক্তা। যারা মাছ, মাংস, সবজি, মনোহরি সামগ্রি বিক্রি করেন, তারা অন্য ব্যবসায়ীদের কাছে ভোক্তা।

তিনি আরও বলেন,এক কথায় আমরা সবাই ভোক্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com