“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সিলিভ সার্জন কায্যালয়ের প্রধান ফকট থেকে সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা ইপিআই ভবন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে অংশ নেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত অট্টাচার্য, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য বৃন্দ।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত অট্টাচার্য, বিশ^ স্বাস্ব্য সংস্থার সুনামগঞ্জ সার্ভিলেন্স এ- মেডিকেল অফিসার ডা. ওয়াকল মাহমুদ, ইউনিসেফ-এর এমএনসি এ- এএইচ অফিসার ডা. তানভীর মাহমুদ, ইউনিসেফ-এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারি ডা. পূজা সাহা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া প্রমুখ।
আলোচনা সভার শুরুতে বিশ্ব স্বাস্থ্য দিবসে তাৎপর্য প্রজক্টেরের মাধ্যমে উপস্থাপনা করেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুন।