বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ভোক্তা-অধিকার আইন বিষয়ক সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:১৫ am
  • ৩ Time View

সুনামগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিমের সঞ্চালনা অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান,রেস্টুরেন্ট ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, সুজাত আহমদ প্রমুখ।

সেমিনারের শুরুতে সুনামগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারা তুলে ধরেন ভোক্তা-অধিকার সংরক্ষণ এর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন।

সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তক শরীফ উদ্দিন, জেলা ক্যাবের সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, হোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ এটিএম হেলাল, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক জি এম তাশহিজ, সুনামগঞ্জ বাস মিনিবাস সমিতির মহাসচিব জুয়েল মিয়া সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com