বুধবার, ১৭ জুন ২০২৬

সুনামগঞ্জে লাইট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে লাইট প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ্যাফরটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র উদ্যোগে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

ইরার প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ-এর হিউম্যানিটানিয়ান অ্যাডভাইজার মোহাম্মদ শাহজেদ, মনিটরিং অফিসার মো. ফজলুল করিম, ফায়ার সার্ভিসের ট্রেনিং অফিসার মো. সুহেল রানা প্রমুখ।

লাইট প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন, প্রজেক্ট কোঅঢিন্টের কৃষিবিদ মো. কামরুল হোসেন।

সভায় যুব স্বেচ্ছাসেবক হাসিনা বেগম প্রকল্পের বিভিন্ন অর্জন, শিক্ষণীয় অভিজ্ঞতা এবং কমিউনিটিতে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেন।

সভায় শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীজনসহ ৫০ জন অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com