বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ pm
  • ১ Time View

সুনামগঞ্জে সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহনে টেকসই উন্নয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টেবার) সুনামগঞ্জে একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)’র নাগরিকতা প্রকল্পের উদ্যোগে ও এ্যাফরটস ফর রুরাল এ্যাডভান্সমেন্ট(ইরা)’র সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইরার নির্বাহী পরিচালক ডা. সাইকী ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরিকতা প্রকল্পের সমন্বয়কারি ড. দ্বিজেন মল্লিক, সিপিডির মনিটরিং এণ্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট মো. জাওয়াদুল করিম, প্রকল্পের পরামর্শক মো. মোজাহিদুল ইসলাম, ইরার প্রোগ্রাম অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের সুনামগঞ্জ সমন্বয়কারি তৃপ্তি দে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুনামগঞ্জের ৪টি উপজেলা থেকে ৮০ জন অংশগ্রহনকারি স্বেচ্ছা সেবকদের ৪টি দলে বিভক্ত করে প্রশিক্ষণ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com