বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে সোয়াবিন তেল মজুদের দায়ে দোকানীকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১২:০৩ am
  • ২ Time View

সুনামগঞ্জ শহরে বাজার মনিটরিং কমিটির অভিযান চালিয়ে ১ এক হাজার ৮শত লিটার সোয়াবিন তেল মজুদ রাখা ও ফুতপাটে মালামাল রাখার দায়ে এক মুদি দোকানীকে পৃথক ধারায় ১১ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও ৩ মুদি দোকানীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শহরের পুরাতন জেল রোড, জগন্নাথবাড়ি রোড, মোরগের হাট ও মাংসের বাজার এবং ফল বাজারে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূতে জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুর দেড় টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাব্বির আহমদ শাওন-এর নেতৃত্বে বাণিজ্য নমন্ত্রণালয়ের নির্দেশে গঠিত বাজার মনিটরিং কমিটি বাজার তদারকিতে বের হন।

প্রথমে শহরের পুরাতন জেল রোডে জয়সত্য এন্টারপ্রাইজ মালিক শংকর রঞ্জন দাসকে ফুটপাতে মালামাল রাখার দায়ে এক হাজার টাকা এবং পরে তার গোদামে এক হাজার ৮শত লিটার সোয়াবিন তেল মজুদ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জগন্নাথবাড়ি রোডর মুদি দোকানী বাপ্পীকে জনসম্মুকে মূল তালিকা না রাখার দায়ে ৫ শত টাকা, বণিক ব্রাদার্সের মালিক বলরাম বণিককে মূল্য তালিকা না থাকার দায়ে এক হাজার টাকা এবং ফুটপাতে মালামাল রাখার দায়ে মুদি দোকানী লিটন পালকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সাব্বির আহমদ শাওন।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা(মার্কেটিং অফিসার) আহমদ অসিফুর রহমান, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত প্রতিনিধি ফসল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com