বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫০ pm
  • ৪ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার রানীনগর গ্রামে পারিবারিক কলহের জেরে আছিয়া বেগম (৫০) এক গৃহবধূকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আছিয়া বেগম উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামের নূর আহমদের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নূর আহমদকে আটক করেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রানীনগর গ্রামের নূর আহমদের সৌদিপ্রবাসী মেয়ে বিদেশ থেকে তাঁর মায়ের কাছে নিয়মিত টাকা পাঠায়। ওই টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায় নূর আহমদ তাঁর স্ত্রী আছিয়া বেগমকে দা ও করাত দিয়ে গলা কেটে দেয়। আছিয়া রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে পুকুরপাড়ে পড়ে ছিলেন। প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে  জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত উদ্ধার করা হয়েছে। স্বামী নুর আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com